× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিক বর্ষা মেলার উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

মেলা উদ্বোধনের পর শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেলার বিভিন্ন স্টল ও পণ্য পরিদর্শন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেলা উদ্বোধনের পর শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেলার বিভিন্ন স্টল ও পণ্য পরিদর্শন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষা মেলা-২০২৬’।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রবিবার দুপুর ২টায় তেজগাঁও বিসিক ভবনে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও পণ্য পরিদর্শন করেন। 

মেলায় হস্তশিল্পজাত পণ্য, চামড়াজাত পণ্য, জামদানি, শতরঞ্জি, মণিপুরী শাড়ি, বস্ত্রজাত পণ্য, নকশিকাঁথা, পাটজাত পণ্য, বাঁশ ও বেতজাত পণ্য, মধু ও খাদ্যপণ্য ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ৫৬টি স্টল রয়েছে।

৩৯৮, তেজগাঁও শিল্প এলাকা বিসিক ভবনের নিচতলায় ৫ জুলাই থেকে ৯ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা তাঁদের নান্দনিক ও মানসম্পন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ মেলায় আপনার আন্তরিক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা