× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহাম্মদপুর

ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

হামলায় নিহত বিএনপি নেতা আবুল বাসার বাদশা। ফাইল ছবি

হামলায় নিহত বিএনপি নেতা আবুল বাসার বাদশা। ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত আরও এক বিএনপি নেতা ঢামেকে চিকিৎসাধীন।

এর আগে বুধবার রাতে আদাবরে সালিশ বৈঠক শেষে তাদেরকে কুপিয়ে জখম করা হয়। সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত আবুল বাশার বাদশা (৩৫) আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। আহত মো. সাদ্দাম হোসেন (৩৫) একই ইউনিট বিএনপির সভাপতি।

সাদ্দাম হোসেন ও আবুল বাশার বাদশাকে হাসপাতালে নিয়ে আসা সবুজ বলেন, “বুধবার রাতে নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠক চলছিল। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন আমার ভাই আবুল বাশার বাদশা ও সাদ্দামের ওপরে হামলা চালায়।”

তিনি বলেন, “আমরা দুজনকে উদ্ধার করে প্রথমে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই, অবস্থার অবনতি হলে পরে দুজনকেই ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। এখানে আমার ভাই বাদশা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাদ্দাম চিকিৎসাধীন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মোহাম্মদপুরের আদাবর নবোদয় হাউজিং এলাকা থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।  চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশার বাদশা নামের একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন চিকিৎসাধীন।

তিনি আরও জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা