× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্ধ

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ঢাকা মেডিক্যাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। ফাইল ছবি

ঢাকা মেডিক্যাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। ফাইল ছবি

ঢাকার কলাবাগানের সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।

থানার কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট একটি ৭তলা বাসার নিচ তলায় বুধবার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ জুয়েল (২০), রানা (২২) ও পারভেজকে (২১) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা রাজিব জানান, দগ্ধ তিনজনই পান্থপথে ফার্নিচারের দোকানে কাজ করেন।

রাতে হঠাৎ সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ওই তিনজন দগ্ধ হন, বলেন তিনি।

তিনি আরও বলেন, পরে তাদেরকে উদ্ধার করে ঢামেকের বার্নে ভর্তি করা হয়। 

দগ্ধ তিনজনেরই বাড়ি রকিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাংখালী গ্রামে বলেও জানান রাজিব। 

ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক জানান, ওই তিনজনের মধ্যে জুয়েলের ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ ও পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে।

রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে ও জুয়েল ও পারভেজকে অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি। 

হাসপাতালটির পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কলাবাগান কাঠালবাগান এলাকা থেকে দগ্ধ অবস্থায় আসা তিনজনকে ভর্ত করা হয়েছে।

বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি, বলেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা