× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্বাচলে হচ্ছে নতুন ঢাকা: আইজিপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

পূর্বাচলের সেক্টর-১-এ বুধবার সকালে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

পূর্বাচলের সেক্টর-১-এ বুধবার সকালে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

রাজধানীর স্থান সংকট দূর করতে ঢাকা শহরের বিস্তার পূর্বাচল পর্যন্ত হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেছেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পই প্রকৃত অর্থে নতুন ঢাকা হিসেবে গড়ে উঠবে। এ লক্ষ্যে সেখানে পরিকল্পিত নগরায়নের পাশাপাশি আইনশৃঙ্খলা ব্যবস্থাও শক্তিশালী করা হচ্ছে।

পূর্বাচলের সেক্টর-১-এ বুধবার সকালে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, পূর্বাচলে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে। পরিকল্পিত ও নিরাপদ নগরী গড়ে তুলতে এ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো. আলী হোসেন ফকির বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলমান।

তিনি আরও বলেন, পূর্বাচল আবাসিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানা ও তদন্ত কেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে। পরে রাজউক বাংলাদেশ পুলিশের অনুকূলে পর্যায়ক্রমে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়াধীন।

আইজিপি জানান, ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন করা হবে। এ প্রকল্পের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের জনবল সৃষ্টির প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

মো. আলী হোসেন ফকির বলেন, পূর্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন সরকারের দূরদর্শী পরিকল্পনার অংশ। এর মাধ্যমে মেগা সিটি ঢাকার পরিধি যেমন বাড়বে, তেমনি নাগরিক সেবা ও আইনশৃঙ্খলা ব্যবস্থাও আরও সুসংগঠিত হবে। এতে নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে পূর্বাচলে দুটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এর একটি বরকাউ পুলিশ ক্যাম্প, যা উদ্বোধন করা হয়েছে। অন্যটি প্রস্তাবিত পশি থানা এলাকায় নির্মাণাধীন পশি পুলিশ ক্যাম্প। আগামী দুই মাসের মধ্যে সেটিও উদ্বোধনের আশা প্রকাশ করেন তিনি।

আইজিপি জানান, পর্যায়ক্রমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বাকি থানা, তদন্ত কেন্দ্র ও অন্যান্য পুলিশ অবকাঠামোও স্থাপন করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা