× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নগরীর সৌন্দর্য সংরক্ষণ, জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিতকরণ এবং সরকারি উন্মুক্ত স্থান অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার এই অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে ধানমন্ডি লেক এবং লেক-সংলগ্ন বিভিন্ন সেক্টরের অভ্যন্তরে ইজারার শর্ত ও আওতাবহির্ভূত সকল অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান ও হকারদের উচ্ছেদ করে এলাকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

এছাড়া, ফুটপাত ও উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি মামলা দায়েরের মাধ্যমে নগদ ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

​অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনসাধারণের সুবিধার্থে এবং লেকের নান্দনিক পরিবেশ বজায় রাখতে এই তদারকি অব্যাহত থাকবে।

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানায়, নগরীর উন্মুক্ত স্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এই ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। 

একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য তিলোত্তমা ঢাকা গড়ে তুলতে অবৈধ দখলদারিত্ব থেকে বিরত থেকে নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্পোরেশন কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা