× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউমার্কেটে বহুতল ভবনে আগুন, নিহত ২

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকার নিউমার্কেট থানার কাঁটাবন এলাকার আল বারাকা টাওয়ারে আগুন লাগার ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসকষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত ২টার দিকে এই আগুন ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আব্দুস সালাম (২০) ও জনি (২৪)। সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমানের সহকারী (ক্লার্ক) হিসেবে কর্মরত ছিলেন। আর জনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের সহকারী (ক্লার্ক) ছিলেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, রাত ২টার দিকে আল বারাকা টাওয়ারের ১০ ও ১১ তলায় হঠাৎ আগুন লাগে। এতে ওই ভবনে থাকা সালাম ও জনি গুরুতর দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের হাসপাতালে নিয়ে আসা মো. নাজমুল ও সরোয়ার জানান, সালাম আল বারাকা টাওয়ারের ১১ তলায় থাকতেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার কাহালু থানার বড় ভাদাহার গ্রামে; বাবার নাম মো. সেলিম সরকার। অন্যদিকে জনির গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামে; তার বাবার নাম বাবুল মিয়া।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা