× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-কায়েদার মতাদর্শে ‘অনুপ্রাণিত’ ৬ হিজরতকারী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১২:১৪ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ১৩:৫০ পিএম

গ্রেপ্তার আল-কায়েদার মতাদর্শে অনুপ্রাণিত ৬ হিজরতকারী। ছবি : প্রবা

গ্রেপ্তার আল-কায়েদার মতাদর্শে অনুপ্রাণিত ৬ হিজরতকারী। ছবি : প্রবা

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার মতাদর্শে ‘অনুপ্রাণিত’ ৬ হিজরতকারীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- আবদুর রব, মো. সাকিব, মো. শামীম হোসেন, মো. নাদিম শেখ, মো. আবছার এবং সাইদ উদ্দিন।

সোমবার (২ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসিপ্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনভিত্তিক অ্যাপের মাধ্যমে তারা দল গঠন করত। স্থানীয় সহযোগীদের নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে দেশে জঙ্গিদের জন্য টেকনাফে হিজরত করে অবস্থান করছিল। তাদের আরও সহযোগী রয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।

সিটিটিসিপ্রধান মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা