× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডা. জুবাইদার জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে বুধবার এ কর্মসূচির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকূল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজের কে-৪৩ ব্যাচের কৃতি শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান এমবিবিএস ডিগ্রি সফলভাবে সম্পন্ন করে চিকিৎসা পেশায় তার যাত্রা শুরু করেন।

শিক্ষাজীবনে ধারাবাহিক মেধা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ ও প্রতিশ্রুতিশীল চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করেন বলেও জানান তিনি। 

ডা. রফিকূল ইসলাম বলেন, পরবর্তীতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসেবে চিকিৎসা সেবায় যুক্ত হন।

তিনি আরও বলেন, উচ্চতর চিকিৎসা শিক্ষা ও বিশেষায়িত জ্ঞান অর্জনের লক্ষ্যে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে সর্বোচ্চ নম্বর ও স্বর্ণপদকসহ এমএসসি কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেন। 

কার্ডিওলজির মতো জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে এ উচ্চতর প্রশিক্ষণ হৃদরোগ নির্ণয় ও ব্যবস্থাপনায় তার দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে। আন্তর্জাতিক পর্যায়ের এই একাডেমিক অভিজ্ঞতা তার পেশাগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলেও জানান রফিকূল ইসলাম।

রফিকূল ইসলাম বলেন, ১/১১ সরকার ও বিগত ফ্যাসিস্ট সরকারের নির্মম আচরণের কারণে নিজ পরিবারের পাশে থাকতে গিয়ে ডা. জুবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনযাপন করেন। তবে তিনি দমে যাননি।

বিগত ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে থেকে তিনি আবারও দেশের মানুষের সেবায় ফিরে এসেছেন, বলেন রফিকূল।

তিনি উল্লেখ করেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে জুবাইদা রহমান শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন। 

তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় চিকিৎসা সেবার সমন্বয় এবং এভারকেয়ার হাসপাতালসহ সংশ্লিষ্ট চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও জানান তিনি।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে সবসময় পরিবেশবান্ধব কর্মকাণ্ডে বিশ্বাস করে।

তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাছ উপহার দেওয়ার মাধ্যমে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের নতুন মাইলফলক স্থাপন করেছিলেন। আজও সেই নিম গাছ সৌদি আরবে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত।

সেই ধারাবাহিকতায় জিয়া পরিবারের একজন সদস্যের জন্মদিনে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে নিমসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে, বলেন রফিকূল।

আয়োজকরা বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয়তাবাদী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি দেশের স্বাস্থ্যখাতের পেশাজীবীদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তারা।

তারা আরও বলেন, চিকিৎসা পেশাজীবীরা শুধু চিকিৎসা সেবার মধ্যেই সীমাবদ্ধ নন; একটি সুস্থ, সবুজ ও টেকসই সমাজ গঠনে তাদের গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব রয়েছে। এ কর্মসূচি সেই দায়বদ্ধতারই প্রতিফলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, অর্থোপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন বিপ্লব, নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ উদ্দিন নোমান, হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান নোমান, চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফখরুজ্জামান রনি।

আরও উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সদস্য সচিব সহযোগী অধ্যাপক আহমেদ সামি আল হাসান, বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহবায়ক সহকারী অধ্যাপক ডা. মির্জা আসাদুজ্জামান রতন, ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আসাদুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা