× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৬ ২১:৫২ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৬ ২২:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার দারুসসালাম থানার টেকনিক্যাল মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

দারুসসালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুম রাত ৮টা ৫০ মিনিটের দিকে প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে টেকনিক্যাল ক্রসিংয়ের আউটগোয়িং অংশ থেকে প্রায় ১০০ ফুট পশ্চিমে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের উৎস ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা