× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডিতে আলোচিত শিশু হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ঢাকার আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকার আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকার আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সবিবুর রহমান (৪৬) ও ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০)।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, নিহত রিক্তা মনি পারিবারিক অস্বচ্ছলতার কারণে প্রায় ৩১ মাস আগে ঢাকায় গৃহকর্মীর কাজে নিয়োজিত হয়।

বাদীর পূর্ব পরিচিত মো. গাজিবুর রহমান জনৈক আইয়ুব আলীর মাধ্যমে ওই শিশুকে ধানমন্ডি এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ দেয়। 

অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

থানা সূত্রে আরও জানা যায়, ১৯ জুন সকাল ৬টার দিকে ধানমন্ডি থানাধীন ওই বাসার ১১ তলা ভবনের বারান্দা থেকে শিশু রিক্তা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানায় সূত্র। 

সূত্র আরও জানায়, এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে বাদী হয়ে ২০ জুন ধানমন্ডি থানায় একটি হত্যা রুজু করা হয়।

এরই ধারাবাহিকতায়, ওই দিনই রাত সাড়ে তিনটার দিকে ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ধানমন্ডি থানাধীন নিজ বাসা থেকে গৃহকর্তা ইঞ্জিনিয়ার সাবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্ণীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা