× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডি বহুতল ভবন থেকে পড়ে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ৫৬ মিনিট আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার ধানমন্ডিতে এক বহুতল ভবনের ছাদ থেকে পড়ে রিক্তা (১১) নামের এক শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু।

ধানমন্ডি থানার ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার ছাদে থেকে নিচে পড়ে শুক্রবার সকাল ৬টায় এই ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

রিক্তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তার বাবার নাম শাহিন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. জান্নাতুল ফেরদৌসী এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, “আমরা আশেপাশের লোকের মুখে জানতে পারি ধানমন্ডি থানার ৯/এ নং রোডের ৩৭ নম্বর বাসার ছাদে থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ধানমন্ডির ১৫/এ নম্বর রোডের ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন”।

তিনি আরও বলেন, “পরে আমরা ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়”।

এই ঘটনায় মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা