× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যত বাধাই আসুক নগর উন্নয়ন অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৬:০৫ পিএম

ঢাকার মিরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত ‘শিশু সুরক্ষা ও যুবদের পদক্ষেপ’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার মিরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত ‘শিশু সুরক্ষা ও যুবদের পদক্ষেপ’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর উন্নয়ন ও জনসেবামূলক কাজে যত বাধা বা ষড়যন্ত্রই আসুক না কেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে সব ভালো কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

ঢাকার মিরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত ‘শিশু সুরক্ষা ও যুবদের পদক্ষেপ’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, একটা পর্যায়ে গিয়ে আমি অবশ্যই সফল হব। ৪১ বছরের রাজনৈতিক জীবনে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ এখানে এসেছি। ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসে। তবে বাধার কারণে থেমে থাকলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিশু ও অভিভাবকদের উদ্দেশে তিনি নগর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। একইসঙ্গে নগরবাসীর যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, নগরবাসীর জন্য সচেতনতামূলক ও উন্নয়নমূলক সংবাদ প্রচারে সাংবাদিকদের নিরলস পরিশ্রমের জন্য তিনি কৃতজ্ঞ। পাশাপাশি ডিএনসিসির জনসেবামূলক উদ্যোগগুলো সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান।

বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখা, ছাদ, ছাদবাগান ও আশপাশে জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা সফল করতে হলে আগে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে, এরপর সবুজায়নের দিকে এগোতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা