× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদরাসায় সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকসহ ৩ জন দগ্ধ

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মিরপুরের রূপনগরের এক মাদরাসায় সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকসহ ৩ জন দগ্ধ হয়েছেন। আহত অপর দুইজন ওই মাদরাসার শিক্ষার্থী।

রূপনগর দুয়ারীপাড়া আশরাফুল উলুম মাদরাসার তিনতলার ছাদে রবিবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন, মোহাম্মদ মারুফ (১২), মোহাম্মদ সালমান (২৬) ও মোহাম্মদ খাইরুল (১৪),তারা জাতীয় বার্নে চিকিৎসাধীন রয়েছে।   

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ মামুন জানান, মিরপুরের রূপনগরের আশরাফুল উলুম মাদরাসায় বড় একটি সাইনবোর্ড লাগানোর সময় পাশে থাকা বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাদের উদ্ধার করে বার্নে নিয়ে আসি।

ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মারুফের ১৮ শতাংশ, সালমানের ২ শতাংশ ও খাইরুলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। আমরা দুজনকে অবজারভেশনে রেখেছি, একজনকে ভর্তি দেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা