প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
সাংবাদিক আজাহার আলী সরকার। ফাইল ছবি
সাংবাদিক আজাহার আলী সরকার (৫৭) বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (সাবেক পিজিবিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। গত ২৯ এপ্রিল তাকে চিকিৎসার জন্য প্রিজন সেলে স্থানান্তর করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপকদের সমন্বয়ে গঠিত দুটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয় সম্পন্ন করেছে।
মেডিকেল
বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী, তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা, অ্যাজমাজনিত শ্বাসকষ্টসহ
একাধিক গুরুতর রোগে আক্রান্ত।
চিকিৎসকদের
মতে, আজাহার আলী সরকারের শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংকটাপন্ন। তার জন্য
অন্তত দুটি বড় ধরনের অস্ত্রোপচার জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। রক্তশূন্যতা মোকাবিলায়
ইতোমধ্যে তাকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তবে তার শরীরে রক্তের মাত্রা স্থিতিশীল রাখা
যাচ্ছে না। তার রক্তের গ্রুপ AB পজিটিভ (AB+)।
চিকিৎসকরা
জানিয়েছেন, তার হিমোগ্লোবিন ও প্লাটিলেটের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায়
অস্ত্রোপচারের সময় ও পরে রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে। প্রথম ধাপে EVL (Endoscopic
Variceal Ligation) সম্পন্ন করার পর দ্রুত কিডনিসংক্রান্ত অস্ত্রোপচারসহ অন্যান্য চিকিৎসা
কার্যক্রম শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ
পর্যন্ত তার এক্স-রে, সিটি স্ক্যানসহ বিভিন্ন ধরনের শতাধিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন
হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তৃতীয় দফায় আরও একটি মেডিকেল বোর্ড গঠনের প্রস্তুতির পরামর্শও
দিয়েছেন চিকিৎসকরা।
পরিবারের
ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ
রাজধানীর বনশ্রীর বাসা থেকে আজাহার সরকারকে নিয়ে যায়। পরদিন তাকে রমনা মডেল থানার একটি
মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালতে তিনি দাবি করেছেন, মামলাটি মিথ্যা ও বানোয়াট। পরিবারের
দাবি, কয়েকটি রোগ কারাগারে থাকা অবস্থায় দেখা দিয়েছে এবং বর্তমানে তা জটিল আকার ধারণ
করেছে।
উল্লেখ্য,
১৮ মে, ২ জুন এবং ৮ জুন ২৬ তিনবার শারীরিকভাবে অস্ত্রোপচারের উপযুক্ত না হওয়ায় চিকিৎসকরা
প্রস্তুতি নিয়েও তার অপারেশন করতে পারেননি।
বর্তমানে
আজাহার আলী সরকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের একজন হাজতি (নম্বর ৮৮৫৫/২৬)। পরিবারের
সদস্যরা তার চিকিৎসা ও মানবিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ
কামনা করেছেন এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।