× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নববর্ষ পালনের নামে উচ্ছৃঙ্খল না হওয়ার আহ্বান র‌্যাব ডিজির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ২৩:৪২ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১১:৩০ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

থার্টি ফার্স্ট নাইট বা নতুন বছরের প্রথম দিন পালনে উচ্ছৃঙ্খল না হওয়ার আহ্বান জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেন।

তিনি বলেন, আমরা উৎসব করব, তবে উৎসবের মধ্যে যদি উচ্ছৃঙ্খলতা চলে আসে, মাদক খেয়ে কেউ যদি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে সেটা নিঃসন্দেহে পাবলিক অপরাধ।

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে গুলশান চত্বর এলাকায় নতুন বছরের সার্বিক নিরাপত্তা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দেশে কোনো ধরনের জঙ্গী হামলার তথ্য ও নাশকতার আশঙ্কা নেই জানিয়ে র‌্যাব ডিজি বলেন, নববর্ষ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ধরনের জঙ্গী হামলার তথ্য নেই বা কোন ধরনের নাশকতামুলক কর্মকাণ্ডেরও আশঙ্কা নেই। নিরাপত্তামূলক কোনো ধরনের ঘাটতি হবে বলে আমি বিশ্বাস করি না।

নতুন জঙ্গী সংগঠন ও সন্ত্রাসবাদকে নতুন বছরে কীভাবে প্রতিরোধ করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সব সময় পরিস্থিতির উপরে নিরাপত্তা পরিকল্পনা করে থাকি। তবে জঙ্গীরা যদি নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে আমরাও সেভাবে মোকাবেলা করার চেষ্টা করব। আমরা সেভাবে মানসিকভাবে তৈরি আছি।

তিনি বলেন, আমরা কাউকে নববর্ষ পালন করতে নিষেধ করছি না। সেটা তো পারিবারিকভাবেও পালন করা সম্ভব। আমরা যদি আধুনিকতার নামে বেহেয়াপনা করি তবে আমাদের সমাজটাতো অবশ্যই মেনে নেবে না। এসব মাথায় রেখে আমরা কিছুটা বাধা নিষেধ আরোপ করে থাকি।

র‌্যাব ডিজি বলেন, আমরা কিছু ভিভিআইপি, ভিআইপি এলাকা নির্ধারণ করেছি। বিশেষ করে গুলশান, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, উত্তরা, ধানমন্ডি ঢাকার সব জায়গায়তে আমাদের পেট্রোল ব্যবস্থাসহ সাদা পোশাকে সদস্যদের রেখেছি। এছাড়াও গোয়েন্দা নজরদারী রয়েছে। বিশেষ করে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে আমরা যেসব সাইবার অপরাধগুলো হয় তা নিয়ন্ত্রণের ব্যবস্থা রেখেছি।

র‌্যাব ডিজি বলেন, পেট্রোলের পাশাপাশি আমাদের স্ট্রাইকিং ফোর্সও রয়েছে। সকলকে অনুরোধ করব নববর্ষ উপলক্ষে যেসকল নির্দেশনা দেওয়া হয়েছে সকলে মেনে চলবেন এবং বিভিন্ন জায়গায় চেকপোস্টের কাজ হচ্ছে। যদিও কিছু সময় মানুষের কষ্ট হচ্ছে, তবে আমরা এই ধরনের ব্যবস্থা নিয়েছি বিগত দিনগুলো থেকে পাওয়া তিক্ত অভিজ্ঞতা থেকে। কিছুটা বাধা নিষেধের মধ্যদিয়ে আমাদের এই নববর্ষ উদযাপন করতে হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা