× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : প্রতিমন্ত্রী ইশরাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

সরকারকে ব্যর্থ প্রমাণ করতে একটি মহল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। মঙ্গলবার রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় ইশরাক হোসেন বলেন, গত ১৭ বছর দেশবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১০০ দিনের কিছু বেশি সময় হয়েছে। এত অল্প সময়ে একটি সরকারের কার্যক্রম মূল্যায়ন সম্ভব নয়। সরকারকে ব্যর্থ হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কিছু দল এমনভাবে কথা বলছে, যেন বর্তমান সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে। জনগণকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। তবে দেশের মানুষ সচেতন এবং তারা দেশের স্বার্থ সম্পর্কে ভালো বোঝেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। একই সঙ্গে বিভিন্ন খাতে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামো দুর্বল করা হয়েছে। 

জনগণের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, সরকার ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধানে কাজ করছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। সে কারণে জনগণের স্বার্থের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, দেশের স্বার্থ ও জনগণের অধিকারের প্রশ্নে বিএনপি আপস করবে না। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা