মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
ঢাকার মতিঝিলে এক ব্যবসায়ীকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মতিঝিল জনতা ব্যাংকের সামনে রবিবার বিকাল ৩টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. লোকমান (৪৫) বর্তমানে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার মুলপাইল এলাকার সেলিম ব্যাপারীর ছেলে
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, মতিঝিল কর্পোরেট শাখা জনতা ব্যাংকের সামনে হতে অজ্ঞাত ৬ জন ৩টি মোটরসাইকেলে করে এসে লোকমানকে (৪৫) গুলিবিদ্ধ করে তার কাছ থেকে একটি টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। এসময় তার হাতে ও পায়ে দুটি গুলি লাগে।
ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, “ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরাগুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে ১৭ হাজার ডলার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান”।