× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

আপডেট : ৫ ঘণ্টা আগে

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার উত্তরা ও মিরপুরে গ্যাস লাইন লিকেজ থেকে লাগা আগুনে ৬ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। 

উত্তরার উত্তরখান এবং মিরপুর পাইকপাড়ায় শনিবার ভোর থেকে সকালের মধ্যে এ ঘটনাগুলো ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরারর উত্তরখানের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে ৩ জন ভর্তি হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন মোছা. হাসনা হেনা (৪০), আখি (৩০) ও আলী হোসেন (৫০)। 

সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, “আলী হোসেনের ১০০ শতাংশ দগ্ধ, হাসনা হেনার ৬০ শতাংশ ও আখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

অপরদিকে মিরপুরের পাইক পাড়ায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হওয়া অপর তিনজনকে শনিবার ভোর সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধ তিনজন হলেন মো. মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)। 

ডা. শাওন বিন রহমান জানান, ভোরের দিকে মিরপুরের পাইকপাড়া এলাকায় সিগারেট খাওয়ার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে এই ঘটনা হয়েছে। পরে আমাদের এখানে তিনজনকে নিয়ে আসলে আমরা তিনজনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দিয়েছি। তাদের মধ্যে মিরাজের ১৫ শতাংশ দগ্ধ, সুজনের ২৪ শতাংশ দগ্ধ ও বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা