প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ১৭:২৫ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ১৮:১১ পিএম
ছবি: সংগৃহীত
ইংরেজি নববর্ষ-২০২৩ উদযাপন ঘিরে ৩১ ডিসেম্বর (থার্টি ফার্স্ট) রাতে রাজধানীতে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগ। শুক্রবার (৩০ ডিসেম্বর) গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা
হয়েছে, ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে ১ জানুয়ারি ভোর
৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায়
যানবাহনে করে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) ও মহাখালী আমতলী
ক্রসিং ব্যবহার করা যাবে।
নির্দেশনায়
বলা হয়েছে, রাত ৮টা থেকে গুলশান বনানী ও বারিধারা এলাকায়
প্রবেশের ক্ষেত্রে মহাখালী এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর রোড, চেয়ারম্যান বাড়ি মোড়, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার
ক্রসিং ব্যবহার করা যাবে না। তবে
ওই এলাকা থেকে বের হওয়ার জন্য এসব ক্রসিং ব্যবহার করা যাবে।
ডিএমপি জানিয়েছে,
এ ছাড়া ২১টি পয়েন্টে ডাইভারশন চলবে। এগুলো হলো
ফিনিক্স ক্রসিং, শান্তা ক্রসিং, বটতলা ক্রসিং, জিএমজি মোড়, পুরাতন আড়ং ক্রসিং, নিকেতন ক্রসিং, পুলিশ প্লাজা ক্রসিং, মসজিদ গ্যাপ, মায়াগঞ্জ ক্রসিং, বনানী চেয়ারম্যান বাড়ি মোড়, বনানী ১১ নম্বর রোড, শুটিং ক্লাব ক্রসিং, ইউনাইটেড হাসপাতাল গ্যাপ, বনানী ২৩ নম্বর রোড, ঢাকা গেট, মানারাত ক্রসিং, নতুন বাজার ক্রসিং, জাতিসংঘ গোলচত্বর, গুদারাঘাট গ্যাপ, বাড্ডা লিংক রোড ও কালাচাঁদপুর গ্যাপ।
সড়ক
ব্যবহার সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য কিছু ফোন
নম্বরও দেওয়া হয়েছে।
এগুলো হলো ডিসি (ট্রাফিক গুলশান): ০১৩২০-০৪৪৩৬০, এডিসি (ট্রাফিক গুলশান): ০১৩২০-০৪৪৩৬১, এসি (গুলশান ট্রাফিক জোন) : ০১৩২০-০৪৪৩৭২, এসি (মহাখালী ট্রাফিক জোন) : ০১৩২০-০৪৪৩৭৫ ও এসি (বাড্ডা
ট্রাফিক জোন) : ০১৩২০-০৪৪৩৭৮।