× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জবি সংবাদদাতা

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ১৯:১৭ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১১:৪১ এএম

অলঙ্করণ : প্রবা

অলঙ্করণ : প্রবা

রাজধানীর খিলগাঁওয়ের নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

খিলগাঁও মেরাদিয়ার নয়াপাড়ায় নিজ বাসা থেকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

শিক্ষার্থীর নাম মেহেদি হাসান মবিন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র।

খিলগাঁও থানার উপপরিদর্শক মো. ইলিয়াস হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেহেদির পরিবারের বরাতে এসআই জানান, তার মা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। এরপর থেকেই দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন মেহেদী। এসব কারণে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোনো সময় রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রথমে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই ইলিয়াস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা