× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১৪:৩২ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ১৪:৪৯ পিএম

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক। ছবি : প্রবা

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক। ছবি : প্রবা

রাজধানীর মালিবাগে এক নারীকে ধর্ষণের মামলায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

ওই ধর্ষণ মামলার আসামি আলমগীর মোল্লা পলাতক ছিলেন। তিনি মালিবাগের তামিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক ছিলেন বলে জানান এই কর্মকর্তা।

র‌্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, মঙ্গলবার সকালে রমনা থানায় আলমগীরের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন এক নারী। থানা পুলিশের পাশাপাশি র‌্যাবও অভিযুক্তকে ধরতে অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পরই সে গ্রেপ্তার এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে।

তিনি জানান, ভুক্তভোগী ওই নারী তার এক শিশু সন্তান নিয়ে মালিবাগ মাদ্রাসার পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। ওই মাদ্রাসায় গত তিন মাস ধরে শিক্ষকতা করে আসছিলেন আলমগীর। একপর্যায়ে তাদের পরিচয় হয়। মাদ্রাসা বন্ধ থাকায় একদিন নিজের কক্ষে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করেন আলমগীর। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা