× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির ট্যুরিজম বিভাগে নতুন অ্যালামনাই কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১৬:৪৮ পিএম

ঢাবির ট্যুরিজম বিভাগে নতুন অ্যালামনাই কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫০ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার পরিবেশনের মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠনিক যাত্রা শুরু হয়। 

কমিটির সভাপতি হয়েছেন চন্দন দাস ও সাধারণ সম্পাদক এস এম তারেক সুলতান। চন্দন দাস বর্তমানে বাংলাদেশ ব্যাংকে উপপরিচালক হিসেবে কর্মরত আছেন এবং এস এম তারেক সুলতান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে গোপালগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন।  

ইফতারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানসহ সিনিয়র শিক্ষকরা, অ্যালামনাই সদস্যরা এবং বর্তমানে চলমান বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা।

 উল্লেখ্য, অ্যালামনাই এসোসিয়েশন ডিপার্টমেন্টের একটি কমন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। প্ল্যাটফর্মের মাধ্যমে ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লানিং ও কাউন্সিলিং, মেন্টরিং প্রোগ্রাম, সামাজিক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং বৃহত্তর পরিসরে ডিপার্টমেন্ট এর ব্র‍্যান্ড এম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা