মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে, এদিন রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মোক্তার বেপারী (৫৫), মোছা. সেলিনা আক্তার (৪৫) এবং মোহাম্মদ সেলিম (৩৩)। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাত একটার দিকে পুরান ঢাকার নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে মো. মোক্তার বেপারীর শরীরের ২২ শতাংশ, মোছা. সেলিনা আক্তারের ২০ শতাংশ এবং মো. সেলিমের শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
বর্তমানে তাদের হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলেন জানান তিনি।