× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫ এএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭ এএম

নারিন্দার মৈশুন্ডি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। ছবি: সংগৃহীত

নারিন্দার মৈশুন্ডি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার নারিন্দা এলাকায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের মা, বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং এতে ঘরের ভেতরে থাকা তিনজন গুরুতর দগ্ধ হন।

দগ্ধরা হলেন মুক্তার বেপারী, তার স্ত্রী সেলিনা বেগম এবং তাদের ছেলে সেলিম বেপারী। আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক  শুক্রবার ভোররাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দগ্ধদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের বাড়ি ঘটনাস্থল মৈশুন্ডি এলাকাতেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা