× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটক করতে গিয়ে শালবনে মিললো অর্ধগলিত মরদেহ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৩ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৫ পিএম

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিবি পুলিশ ও পিবিআই সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিবি পুলিশ ও পিবিআই সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় শালবনের ভেতর থেকে মাটিচাপা দেওয়া অর্ধগলিত এক অজ্ঞাতনামা যুবকের (প্রায় ২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশে এ বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটে।

পুলিশ বলছে, কয়েকজন কিশোর টিকটক ভিডিও করতে শালবনের ভেতরে প্রবেশ করলে তীব্র দুর্গন্ধ টের পায়। পরে তারা সামনে এগিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় একটি লাশ দেখতে পায়। বিষয়টি নিশ্চিত হয়ে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়।

টিকটক করতে যাওয়া কিশোররা জানায়, তারা বিভিন্ন স্থানে ভিডিও করে থাকে। এদিন বনের ভেতরে ঢোকার পর পচা গন্ধ পেয়ে অনুসন্ধান করতে গিয়ে লাশটি দেখতে পায়। তাদের ধারণা, বেশ কিছুদিন আগে হত্যা করে লাশটি পুঁতে রাখা হয়েছিল। পরে শিয়াল মাটি খুঁড়ে কিছু অংশ বের করে ফেলায় লাশটি দৃশ্যমান হয়।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় অর্ধগলিত এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ডিবি পুলিশ ও পিবিআই সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন ওসি তরিকুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা