প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১২ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩ পিএম
ল রিপোর্টাসের পক্ষ থেকে নেত্রকোণা-১ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য কায়সার কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপি প্রথমে সংসদে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব রেখেছে বলে জানিয়েছেন দলটির আইন বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
সুপ্রিম ল’ রিপোর্টারস ফোরামের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সোমবার তিনি এ কথা জানান।
কায়সার কামাল বলেন, “বিএনপির প্রস্তাবনা ছিলো উচ্চ কক্ষ যেটা আমাদের সংবিধানে নেই।
“উচ্চ কক্ষ গঠন প্রণালি এবং এ বিষয়ে কীভাবে কি হবে, এটা নির্বাচিত সংসদ সিদ্ধান্ত নিবে। এ বিষয়ে বিএনপি সবার আগে কথা বলেছে”।
তিনি আরও বলেন, “উচ্চ কক্ষ থাকবে; এটা নির্বাচনের মেনিফেস্টো থেকে শুরু করে ২০২৩ সালের ১৩ জুলাইতে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ২৩ দফায় আমরা এ বিষয়ে স্পষ্ট বলেছি”।
অনুষ্ঠানে ল রিপোর্টাস ফোরামের সভাপতি হাসান জাভেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনসহ অন্যান্য সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এ সময় ল রিপোর্টাসের পক্ষ থেকে নেত্রকোণা-১ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য কায়সার কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।