প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৯ এএম
আমানুল্লাহ আমান। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ নিয়ে ১৪২টির মধ্যে সবকটি কেন্দ্রে ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে বিএনপির আমানুল্লাহ আমান বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট।
বৃহস্পতিবার ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৬ জন। সব কয়টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৮। বাতিল হওয়া ভোটের সংখ্যা ৩ হাজার ৭২৬।
এ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম ৬ হাজার ৩৫২ ভোট পেয়েছেন।