× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজারীবাগে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৪ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকার হাজারীবাগ থানাধীন এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আমেনা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি।

গুরুতর আহত অবস্থায় শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

নিহতের ভাতিজা শান্ত হাসান জানান, তার ফুফু মানসিক ভারসাম্যহীন ছিলেন। শনিবার সকাল প্রায় ১১টার দিকে তিনি হাজারীবাগের গজমহল এলাকার ১২৭ নম্বর বাসার পাঁচতলার ছাদে উঠে সেখান থেকে নিচে লাফিয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমেনা খাতুন হাজারীবাগের গজমহল এলাকার ১২৭ নম্বর পাঁচতলা বাসার বাসিন্দা মিন্টু মিয়ার মেয়ে এবং মৃত লোকমান হোসেনের স্ত্রী।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা