× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার ১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৪ পিএম

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। ছবি: ভিডিও থেকে নেওয়া

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৪, ১৬ ও ১৮ আসনের ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।

তিনি বলেন, এই আসনগুলোর মধ্যে ঢাকা ১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ, যে কারণে সেখানে বাড়তি সতর্কতা ও বিশেষ নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার দুপুরে ঢাকার এসব আসনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও নির্বাচনি প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এই সেনা কর্মকর্তা।


তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা–যাওয়া নিশ্চিতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ‘মধ্যম ঝুঁকিপূর্ণ’ ও ‘সাধারণ’—এ তিন শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।”


ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা ১৪ ও ১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। কেউ মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


“নির্বাচনকালীন যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে প্রাথমিক যাচাই করুন; যাতে ভুল তথ্য বা উস্কানিমূলক সংবাদ পরিবেশন না হয়” বলেন তিনি।   


সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও সেনাবাহিনী নিশ্চিত করবে। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা