× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসির কাজ করার সময় নিচে পড়ে টেকনিশিয়ানের মৃত্যু

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৯ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি

ঢাকার বাংলামোটরে একটি ভবনে এসি মেরামতের কাজ করার সময় নিচে পড়ে আব্দুস সবুর (২২) নামের এক এসি টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। 

বাংলামটর স্বপ্নধরা কমপ্লেক্স বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সবুর ইলেকট্রোমার্ট কোম্পানিতে এসি টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিনি উত্তরা এলাকায় থাকতেন। মাত্র দুই মাস আগে তিনি বিয়ে করেছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মী মাসুদ। 

তিনি বলেন, “আমরা ইলেক্ট্রমার্ট কোম্পানিতে চাকরি করি। এসি লাগানোর জন্য আমরা ভিতরে ছিলাম বাহিরে একতলায় আউটডোরে কাজ করছিল আব্দুস সবুর। পরে হঠাৎ একতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন”। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা