প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ২০:৪৪ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬ ২১:১৫ পিএম
ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
ঢাকার বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফ্লাইওভারের সামনের একটি ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক, “একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।”
গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে দেওয়া এক পোস্টেও বিষয়টি জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, বনানী চেয়ারম্যান বাড়ি ফ্লাইওভার এর সামনে ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন। আউট গোয়িং এ যানচলাচল বন্ধ রয়েছে।