× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দঘন ‘স্পোর্টস ডে’ উদযাপিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১৯:২০ পিএম

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের ‘স্পোর্টস ডে’ অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের ‘স্পোর্টস ডে’ অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার দিলু রোডে অবস্থিত নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা ‘স্পোর্টস ডে’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ক্ষুদে শিক্ষার্থীদের করতালি আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। পরিকল্পিত ও শিশুবান্ধব বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল রিলে রেস, ব্যালান্সিং রেস, বল নিক্ষেপ এবং ব্যাগ দৌড়। তবে সবকিছুর মধ্যে আলাদা নজর কেড়েছে ‘ট্রেজার হান্ট’। ব্যতিক্রমী এই খেলাটি শিশুদের চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সহায়ক হিসেবে কাজ করে।

স্কুলের অন্তর্ভুক্তিমূলক নীতির অংশ হিসেবে এদিন কোনো বিশেষ বিজয়ীকে আলাদা না করে অংশগ্রহণকারী প্রতিটি শিশুকেই মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। ‘অংশগ্রহণই আসল সাফল্য’—এই মূলমন্ত্রকে ধারণ করেই এমন আয়োজন।

এ বিষয়ে স্কুলের অধ্যক্ষ মারিয়াম নূর ইউনুস বলেন, ‘এত অল্প বয়সে কেনই বা বিজয়ী আলাদা করে চিহ্নিত করতে হবে? কেন শিশুদের এত দ্রুত প্রতিযোগিতার চাপে ফেলা হবে? অংশগ্রহণ করাটাই সাহস ও আত্মবিশ্বাসের পরিচয়। এখানে প্রতিটি শিশুই বিজয়ী”। 

উৎসবের এই আমেজ শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এতে যোগ দিয়েছিলেন অভিভাবক, শিক্ষক ও স্কুল কর্মীরাও। শিক্ষকরা অংশ নেন ব্যালান্সিং রেসে এবং অভিভাবকদের জন্য ছিল ঐতিহ্যবাহী ‘হাঁড়ি ভাঙা’ প্রতিযোগিতা। এছাড়া বছরজুড়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নেওয়া অভিভাবকদের ‘কমিউনিটি হিরো’ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার, উপহার আর একরাশ আনন্দময় স্মৃতি নিয়ে শিক্ষার্থীরা ঘরে ফেরে। নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের এই ‘স্পোর্টস ডে’ কেবল একটি আনুষ্ঠানিকতাই নয়, বরং এটি ছিল শিশুদের সামগ্রিক বিকাশের একটি অনন্য মাধ্যম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা