× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:১৮ পিএম

জাতীয় নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আসন্ন জাতীয় নির্বাচনে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। একইসঙ্গে নির্বাচনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সজাগ থাকতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বুধবার রাতে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত ও আহ্বান জানানো হয়। সভায় বিদায়ী কমিটিকে অভিনন্দন জানায় নতুন কমিটি।

সংসদ সচিবালয়ের সচিব ও অ্যাসোসিয়েশনের সভাপতি বেগম কানিজ মওলার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন নবনির্বাচিত মহাসচিব ও পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।

সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ ও বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-কোষাধ্যক্ষ ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা, যুগ্ম মহাসচিব ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব এ কে এম হাফিজুল্লাহ খান লিটন, অর্থ বিভাগের যুগ্মসচিব নূরজাহান খানসহ কমিটির অন্যান্য সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা