প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৯:৩০ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬ ১৯:৩০ পিএম
ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও নতুন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে।
ঢাকার আল কারিম লাউঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার শীর্ষস্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিএমএফের নেতারা সংগঠনটির ভবিষ্যৎ লক্ষ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং গণমাধ্যমে ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. তৃণা ইসলাম আগামী দুই বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং নতুন উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন।
ঘোষিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, গ্রিন টেলিভিশনের হেড অব নিউজ মাহমুদ হাসান, এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ, ঢাকা বিজনেসের সম্পাদক উদয় হাকিম, ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম, রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী, সময়ের কণ্ঠস্বরের সম্পাদক পলাশ মল্লিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল, একুশে টেলিভিশনের সিএমও মোহাম্মদ মনিরুল ইসলাম মনি, কালবেলার অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেল, দীপ্ত টিভির নিউজ এডিটর ও অনলাইন ইনচার্জ মাসউদ বিন আব্দুর রাজ্জাক, স্টার নিউজের লিড ডিজিটাল আউটপুট মঈন বকুল, বাংলাভিশন ডিজিটালের এক্সিকিউটিভ এডিটর বদরুল আলম নাবিল, দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম, বাংলা ৫২ নিউজের সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেন এবং একুশে টেলিভিশনের সিনিয়র ম্যানেজার জাকারিয়া হোসেন জয়।