প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ২২:১৬ পিএম
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বায়োমেডিক্যাল অ্যান্ড টক্সিকোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের (বিটিআরআই) আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় বিসিএসআইআরের আইএফএসটি অডিটোরিয়ামে ‘জনস্বাস্থ্য পরিবেশ সুরক্ষায় বিটিআরআই-এর ভূমিকা’ শীর্ষক অংশীজন কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহ্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল ফাত্তাহ মো. বালিগুর রহমান-সদস্য (উন্নয়ন), মো. তৌফিক-ই-লাহী-সদস্য (অর্থ), মো. ইফতেখার আহমেদ চৌধুরী- সদস্য (প্রশাসন) ও ড. মোসা. হোসনে আরা বেগম-সদস্য (বিজ্ঞন ও প্রযুক্তি)।
কর্মশালায় সভাপতিত্ব করেন ড. মো. আব্দুস সাত্তার মিঞা, পরিচালক বিটিআরআই, বিসিএসআইআর। কর্মশালার প্রধান অতিথি এবং বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহ্মেদ বলেন, ‘বিটিআরআই হল বিসিএসআইআরের নতুন গবেষণাগার। এখানকার সকল বিজ্ঞানী এই গবেষণা কেন্দ্রটিকে অত্যাধুনিক করে গড়ে তোলার জন্য নিরলসভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিসিএসআইআর দেশবাসীর কল্যাণে কাজ করছে, তাই আপনারা যারা সমাজের ধনী অথবা ব্যবসা ও গবেষণায় জড়িত, তারা বিটিআরআই বা বিসিএসআইআরের উদ্ভাবিত পদ্ধতি ব্যবহার করে নতুন ব্যবসায়িক দিগন্ত উন্মোচন করতে পারেন।’
এ সময় বিটিআরআইয়ের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদসহ ৫০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান ও গবেষক এই কর্মশালায় অংশ নেন।