× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ১৬:১১ পিএম

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃবৃন্দ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃবৃন্দ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

ঢাকার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে রবিবার এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে অ্যাসোসিয়েশনের ইতিহাসে প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সচিবালয়ের সচিব বেগম কানিজ মওলা।

এছাড়া মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা এবং কোষাধ্যক্ষ হয়েছেন বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান।

বিদায়ী সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা দীর্ঘ বৈঠকের পর নতুন কমিটি চূড়ান্ত করেন।

কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার এবং ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব এ কে এম হাফিজুল্লাহ খান লিটন এবং অর্থ বিভাগের যুগ্মসচিব নুরজাহান খানম। এছাড়া উপ-কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা।

অ্যাসোসিয়েশন সূত্র জানিয়েছে, ৫২ সদস্যবিশিষ্ট এ কমিটির বাকি সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা