× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড্ডায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ ১৯:১৪ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ফটো

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ফটো

ঢাকার বাড্ডার আফতাবনগর এলাকা থেকে সুবর্ণা আক্তার (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকালে আফতাবনগরের এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

সুবর্ণা আক্তার নাটোরের সিংড়া উপজেলার বালিয়াবাড়ি কুমারপাড়া গ্রামের আব্দুল মতিনের মেয়ে। তিনি বর্তমানে বাড্ডার আফতাবনগরে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. ফাতেমা সিদ্দিকা সোমা এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, “খবর পেয়ে সকালের দিকে বাড্ডার আফতাবনগর জামান গাজী বাসার পূর্ব পাশের রুমে বিছানার উপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে”।

তিনি আরো বলেন, “আমরা জানতে পেরেছি ওই নারীর আগের বিয়ে হয়েছিল। ওই ঘরের একটি সন্তান রয়েছে। পরে প্রায় দেড় বছর হল আজহারুল ইসলাম নামের একজনের সঙ্গে বিয়ে হয়। স্বামী স্ত্রীর কলহের জেরে নিজের ঘরে গিয়ে লোহার আঙ্গেলের সঙ্গে রশি দিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পারি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা