প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ২২:০২ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ২২:৩৬ পিএম
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুছাব্বির। ফাইল ছবি
ঢাকার তেজতুরী বাজারে দুর্বৃত্তদের গুলিতে আজিজুর রহমান মুছাব্বির নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার হোসেন নামে আরেকজন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফজলুল করিম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ দুজনের মধ্যে আজিজুর রহমান মুছাব্বির মারা গেছেন।
তিনি জানান, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে পান্থপথের বিআরবি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমান মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে; হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।