× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাবাগানে নিউইয়র্ক প্রবাসী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২০:৫৫ পিএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ঢাকার কলাবাগান এলাকার একটি বাসা থেকে নাদের নেহাল রনক (৩২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

ময়নাতদন্তের জন্য মরদেহটি মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রনক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তিনি কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু শরীফ এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, মঙ্গলবার ভোরে খবর পেয়ে ফ্রি স্কুল স্ট্রিটের ওই বাসার চতুর্থ তলার একটি কক্ষ থেকে রনকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

রনকের স্বজনদের বরাতে পুলিশ জানায়, তিনি নিউইয়র্ক প্রবাসী আজম শিকদার ও সেলিনা আক্তারের সন্তান। তার বাবা বর্তমানে নিউইয়র্কে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস করছেন। বিগত কয়েক মাস আগে রনক নিউইয়র্ক থেকে ঢাকা ও আরামবাগের বাসায় মা এবং বোনের সঙ্গে দেখা করতে এসেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যা ও মানসিক বিষণ্নতা থেকে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা