× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজারীবাগে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ১৮:২৬ পিএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ঢাকার হাজারীবাগের জাফরাবাদ এলাকার একটি বাসা থেকে রত্না আক্তার (২৬) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মরদেহটি উদ্ধারের পর মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রত্না আক্তার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দাঙ্গারপাড় গ্রামের সামাদ মাতব্বরের মেয়ে। তিনি ঢাকার হাজারীবাগের একটি বাসায় ভাড়া থাকতেন এবং একটি প্রতিষ্ঠানে কমপিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ জাফরাবাদ এলাকার ৩৩১ নম্বর ৪ তলা ভবনের নিচতলা থেকে রত্নার মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা