× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খিলগাঁওয়ে নিজ ঘরে ঝুলছিল সফটওয়্যার কর্মীর মরদেহ

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ১৭:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার খিলগাঁওয়ে পারিবারিক কলহের জেরে সোনিয়া আক্তার (২৯) নামের এক নারী সফটওয়্যার কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

খিলগাঁওয়ের কুসুমবাগ পুলিশ পার্ক এলাকার একটি বাসায় সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সোনিয়া একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার হেলিগুনিয়া এলাকায়। তিনি স্বামী মো. ফুরকানের সঙ্গে খিলগাঁওয়ের ২৬৪/৬/এন নম্বর বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

সোনিয়ার স্বামী ফুরকান জানান, সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে সোনিয়া অভিমানে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দরজা ভেঙে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা