× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১৮:৪২ পিএম

এনইআইআর চালুর প্রতিবাদে রবিবার দুপুরে কারওয়ান বাজার মোড়ে মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এনইআইআর চালুর প্রতিবাদে রবিবার দুপুরে কারওয়ান বাজার মোড়ে মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছুড়ে পুলিশ ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও র‌্যাবও মোতায়েন করা হয়।

কারওয়ান বাজার মোড়ে রবিবার দুপুরে সড়ক অবরোধ করে অবস্থান নিলে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটে।

জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা এনইআইআর চালুর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে দিকে পুলিশ প্রথম দফায় লাঠিপেটা করে ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে বসে পড়লে তখন তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।

এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে মোবাইল ব্যবসায়ীদের। এসময় মোবাইল ব্যবসায়ীদের মারধর, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

এক পর্যায়ে জলকামান নিক্ষেপ ও ব্যাপক মারধর করা হয়। আটক করা হয় কয়েকজন মোবাইল ব্যবসায়ীকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা