মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬ ১৪:০৮ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬ ১৪:২৬ পিএম
রাজধানীর হাজারীবাগ থানাধীন ধানমন্ডি- ১৫নং স্টাফ কোয়ার্টারে একটি বাসা থেকে তাহারিম বেগম (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা স্বামী মো. সাব্বির হোসেন জানান, আমার স্ত্রী অতিরিক্ত রাগী প্রকৃতির পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে তার নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাহারিম বেগম ধানমন্ডি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মো. হাফিজ উদ্দিনের মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।