× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে নর্থ সাউথের শিক্ষার্থীসহ নিহত ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১১:৩৪ এএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬ ১২:২২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মৌচাক ফ্লাই ওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটসাইকেল সংঘর্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছে।

নিহতরা হলেন- নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ইয়াসিন আরাফাত (২১) ও সিএনজি চালক মো. নয়ন তালুকদার (৭০) ।

বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি, মৌচাক ফ্লাই ওভারের উপরে সিএনজি ও মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও মোটরবাইক আরোহী গুরুতর আহত হন। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। নিহত সিএনজিচালক নয়ন তালুকদার (৭০) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পরিবার নিয়ে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন, এবং ইয়াসিন আরাফাত মুগদা এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা