প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১১:১৮ এএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশ অমান্য করে ফোটানো আতশবাজি থেকে রাজধানীর মিরপুরে একটি ভবনে আগুন লেগেছে।
মিরপুর-৭ এর একটি বহুতল ভবনে বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের একটি বহুতল ভবনের একাংশ জুড়ে আগুন জ্বলছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ।
এ সংক্রান্ত ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।
এ ছাড়া উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে, এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।