× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মগবাজারে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত, থানায় মামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২০:৩১ পিএম

 হাতিরঝিল থানা। ছবি : সংগৃহীত

হাতিরঝিল থানা। ছবি : সংগৃহীত

ঢাকার মগবাজারে ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২০) নামের এক তরুণ নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। 

নিহতের বাবা আলী আকবর বাদী হয়ে বৃহস্পতিবার হাতিরঝিল থানায় এ মামলা দায়ের করেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সন্ধ্যার পর মগবাজার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, একটি ককটেল সরাসরি সিয়ামের মাথায় আঘাত করলে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পাশের ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেলটি নিচে ছুঁড়ে মেরেছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা