× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৫:৫০ পিএম

 ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ফাইল ফটো

ঢাকার শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. আবু মুসা (২৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবু মুসা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচর গ্রামের মো. সাদিকুল ইসলামের ছেলে। তিনি আগারগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. বাদশা মিয়া জানান, সকাল সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের একটি নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন মুসা। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসম হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা