× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিএইচবির বিজয় দিবস উদযাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৪৮ পিএম

আইসিএইচবির বিজয় দিবস উদযাপন

শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইনস্টিটিউট অব কমিউনিটি হেলথ-বাংলাদেশ (আইসিএইচ-বি) ও ঢাকা কমিউনিটি নার্সিং কলেজ।

বৃহস্পতিবার (‎১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম তলায় প্রফেসর কাজী আবুল মনসুর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান নান্নু, ডিসিএইচ ট্রাস্টের পরিচালক সুকুমার চক্রবর্তী, আইসিএইচ-বির প্রিন্সিপাল ডা. আমিন সাবেরসহ আরও অনেকে। এতে সভাপতিত্ব করেন ডিটিএইচ ট্রাস্টের সদস্য কাজী হাবিবুর রহমান। ‎আলোচনা পর্ব শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।‎

‎পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় ও একক নাচ-গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। সাংস্কৃতিক পর্বের শুরুতে দলীয় সংগীত (এক সাগর রক্তের বিনিময়ে) গেয়ে শোনান অনি তাবাসসুম, জিনিয়া, নীল ও সাকিব। পরে নিঝুম (গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ), অনি ও তার দল (পৃথিবী এবার এসে বাংলাদেশে নাও চিনে), দিপু (সূর্যোদয় তুমি সূর্য অস্তে তুমি), জিনিয়া (প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ), হিমু (আমি বাংলায় গান গাই), অনি তাবাসসুম (দুর্গম গিরি কান্তার মরু) ও সুদীপ্ত (আমার সোনার বাংলা) গান পরিবেশন করেন। গানের মাঝে মাঝে নৃত্য পরিবেশন করেন জারা (বল বীর বলো উন্নত মম শির), তন্নী ও অনি (চলো সবাই জীবনের আহ্বানে), দলীয় নিত্য (এসো বাংলার যত বীর জনতা), সেতু (মোর বিনা ওঠে কোন সুরে), মিতু (মন মোর মেঘেরও সঙ্গী), তন্নী (মায়াবন বিহারিনী হরিণী) ও ভাবনা (ময়না ছলাৎ ছলাৎ) গানে নিত্য পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবরিনা ও তাহমিনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা