× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামবাগে প্লাস্টিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০ পিএম

ইসলামবাগে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: সংগৃহীত

ইসলামবাগে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকায় ওই গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় বিকাল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও তখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে অনেক দূর থেকে ওই এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়।

রোজিনা আক্তার বলেন, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা