প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:১২ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫ পিএম
পুলিশের বাধার মুখে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি। ছবি: সংগৃহীত
‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকে আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধার মুখে পড়েছেন বিক্ষোভকারীরা।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের উদ্দেশে যাত্রা শুরু করলে ঢাকার উত্তর বাড্ডা এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এ সময় পুলিশের বাধায় কর্মসূচিটি সেখানে থেমে যায়।
পরবর্তীতে বিক্ষোভকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বক্তব্য দিতে শুরু করেন।
এর আগে, কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকে ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা সেখানে এসে বিক্ষোভে যোগ দেন।
বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।